• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Headline
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ, সংবাদ সম্মেলনে মৌলভীবাজারে চাঞ্চল্যকর শাবানা হত্যা মামলায় ৪ জনের ফাঁসির রায় কাঁঠালিয়ায় ৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার লগি-বৈঠার নৃশংস হত্যার বিচারের দাবিতে নওগাঁর রাণীনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল মোদি-আদানি নিয়ে প্রামাণ্যচিত্র ঘিরে তোলপাড়, কী আছে তাতে প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের

নিষেধাজ্ঞা উপেক্ষা করে, মৌলভীবাজারে বেপরোয়া সিলিকা বালু উত্তোলন

মৌলভীবাজার প্রতিনিধি / ১২৮ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকার পাহাড়ি ছড়া থে কে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শতাধিক ছড়া থেকে বেপরোয়াভাবে বালু উত্তোলন চলছে। এতে পরিবেশ, প্রতিবেশ, কৃষিজমি ও স্থানীয় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে।
জানা গেছে, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর অনুমোদিত মৌলভীবাজার জেলায় ৩৩টি সিলিকা বালুর কোয়ারি রয়েছে। ২০১৩ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর উদ্যোগে জেলার ৫১টি পাহাড়ি ছড়াকে সিলিকা বালুসমৃদ্ধ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। এর মধ্যে ১৯টি ছড়ায় অযান্ত্রিক পদ্ধতিতে বালু উত্তোলনের জন্য ইজারা দেওয়া হয়েছিল।
পরবর্তীতে অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের কারণে পরিবেশের ক্ষতি হওয়ায় ২০১৬ সালে দায়ের করা এক রিটের শুনানি শেষে হাইকোর্ট পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ) ও পরিবেশগত ছাড়পত্র (ইসিসি) ছাড়া এসব বালুমহালের নতুন ইজারা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেন।
স্থানীয়দের অভিযোগ, ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কমলগঞ্জ উপজেলার দেওছড়া, সুনছড়া, জপলাছড়া ও লাউয়াছড়াসহ বিভিন্ন পাহাড়ি ছড়া থেকে প্রকাশ্যে সিলিকা বালু উত্তোলন করা হচ্ছে। শ্রমিক দিয়ে বালু তুলে ট্রাক, পিকআপ, ট্রলি ও ঠেলাগাড়িযোগে বিভিন্ন স্থানে পরিবহন ও বিক্রি করা হচ্ছে। এতে ছড়ার বাঁধ, টিলা, রাস্তাঘাট ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আক্তার বলেন, ইজারা ছাড়া বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এটি বন্ধ করা প্রশাসনের দায়িত্ব। যারা এ ধরনের কর্মকাণ্ডে সহযোগিতা করছেন, তারা উচ্চ আদালতের রায় অমান্য করছেন।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, জেলা প্রশাসকের কাছে দেওয়া একটি আবেদনের পরিপ্রেক্ষিতে দেওছড়া পরিদর্শন করা হয়েছে। এছাড়া সিলিকা বালু উত্তোলনের অভিযোগ পেয়ে বুধবার সহকারী কমিশনার (ভূমি)-কে ঘটনাস্থলে পাঠানো হলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। তিনি জানান, উপজেলার অন্যান্য ছড়াতেও অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category