• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Headline
নড়াইল জেলার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গিগালজি আয়োজিত টেকনোপ্রিনিউরশিপ ব্যাচ ২-এ চ্যাম্পিয়ন ‘টিম আশা’ ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল। ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার

ঘোড়ার গাড়িতে চড়ে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ১১২ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

দীর্ঘ ২৯ বছর একই বিদ্যালয়ে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা করে ঘোড়ার গাড়িতে চড়ে রাজকীয় বিদায় নিলেন নওগাঁর রাণীনগর উপজেলার দেউলা-মানিকহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র প্রামানিক। বৃহস্পতিবার রাজকীয় এই বিদায় সংবর্ধনা পেয়েছেন তিনি।

বিদ্যালয়টির শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা বিদ্যালয় প্রঙ্গনে রাজকীয় এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গফুর প্রাং, বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি আব্দুস সাত্তার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বড়গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রায়হান, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দুলাল চন্দ্র প্রামানিক শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষাগুরু। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীর মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন এবং সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

১৯৯৭ সাল থেকে দীর্ঘ ২৯ বছর চাকরি জীবন শেষে ৩০ জুলাই প্রধান শিক্ষক দুলাল চন্দ্র প্রামানিক অবসর গ্রহণ করেন।

এদিন বিদায়ী সংবর্ধনার বর্ণাঢ্য আয়োজন শেষে বিকেল ৫টায় ঘোড়ার গাড়িতে করে প্রধান শিক্ষককে রাজকীয় বিদায় দেওয়া হয়। এ সময় ঘোড়ার গাড়িতে চড়ে বাড়িতে যাওয়ার সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category