• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

ফ্রেইট ফরওয়ার্ডিং নীতিতে পরিবর্তন আনছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক / ৫৩ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

  • আমদানি-রপ্তানি বাণিজ্য আরও সহজ হচ্ছে
দীর্ঘদিন ধরেই নানামুখী চ্যালেঞ্জে দেশের বৈদেশিক বাণিজ্য। বিশ্ববাজারে অস্থিরতা, লজিস্টিকস খাতের নানা জটিলতা এবং বন্দরে পণ্য খালাসে দীর্ঘসূত্রতা ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে ফ্রেইট ফরওয়ার্ডিং সেবা সংক্রান্ত নানাবিধ জটিলতা। অনেক ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা, তদারকির অভাবে অতিরিক্ত ও অনিয়মিত সেবা মাশুল আদায়ের অভিযোগ ওঠে। আবার লাইসেন্স অনুমোদন ও নবায়ন প্রক্রিয়ায় পোহাতে হয় প্রশাসনিক ভোগান্তি। শিপিং লাইন, সিঅ্যান্ডএফ এজেন্ট ও ফ্রেইট ফরওয়ার্ডারদের মধ্যকার সমন্বয়হীনতার কারণেও পণ্যের ট্রানজিটের সময় বাড়ছে।
এতে সার্বিক ব্যবসা পরিচালনার খরচ যেমন বাড়ছে, তেমনই বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের প্রতিযোগী সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব বিদ্যমান সংকট থেকে উত্তরণে আমদানি-রপ্তানিকারকদের স্বস্তি দিতে উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়, সংস্থাটি ‘কাস্টমস ফ্রেইট ফরওয়ার্ডিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা’ যুগোপযোগী ও সংস্কারের কাজ শুরু করেছে। নতুন নীতিমালায় লাইসেন্সিং প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটালাইজড করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর ফলে ম্যানুয়াল আবেদনের জটিলতা কমবে। হয়রানি ছাড়াই দ্রুততম সময়ে লাইসেন্স নবায়ন সম্ভব হবে।এনবিআর সূত্রে জানা যায়, খসড়া ফ্রেইট ফরওয়ার্ডার্স রুলস ২০২৫ নিয়ে দেশিবিদেশি অংশীজনের মতামত পর্যালোচনায় পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত বিধিমালা প্রণয়ন করা হবে। খসড়া ফ্রেইট ফরওয়ার্ডার্স রুলস নথি পর্যালোচনা করে দেখা যায়, ফ্রেইট ফরওয়ার্ডিং প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন নীতিতে পরিবর্তন আনতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ), ডেনমার্ক দূতাবাস ও কয়েকটি বাণিজ্য সংগঠনের সুপারিশে দীর্ঘদিনের নীতিগত অনিশ্চয়তা দূর করতে বিধিমালায় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ২০ জুলাই এনবিআরের দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিলের সই করা অফিস আদেশসূত্রে জানা যায়, খসড়া ফ্রেইট ফরওয়ার্ডার্স রুলস ২০২৫ নিয়ে দেশিবিদেশি অংশীজনের মতামত পর্যালোচনায় পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ১৫ কার্যদিবসের মধ্যে হালনাগাদ সুনির্দিষ্ট প্রস্তাব দিতে বলা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত বিধিমালা প্রণয়ন করা হবে। প্রথম সচিব মিলন শেখকে (শুল্ক অব্যাহতি ও প্রকল্প সুবিধা) আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- এনবিআরের প্রথম সচিব (কাস্টমস নীতি ও আইসিটি) মো. তারেক হাসান, অতিরিক্ত কমিশনার মহিববুর রহমান ভুঁইয়া, দ্বিতীয় সচিব (কাস্টমস মূল্যায়ন) জোবায়দা খানম। এ ছাড়া দ্বিতীয় সচিব (কাস্টমস মামলা ও বিরোধ নিষ্পত্তি) মো. শাহাদাত জামিলকে সদস্যসচিব করা হয়েছে।

এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। খসড়া নীতিমালাটি দ্রুতই ব্যবসায়ী প্রতিনিধি ও অংশীজনদের মতামতের জন্য উন্মুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category