• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

কাফরুলে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক / ৬০ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)

রাজধানীর কাফরুলে দুর্বৃত্তদের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানসহ আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টা ৪০ মিনিটের দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৩ শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত অন্য দুজন হলেন- নালাম সরদার (৪৫) ও মনির হোসেন (৩২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মিরপুর-১৩ এলাকার বাসিন্দা বিএনপি কর্মী সুজন বলেন, রাত সাড়ে ১১টা থেকে এলাকায় হাফিজুরসহ ৭-৮ জন আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ তিনজন অস্ত্রধারী এসে আমাদের লক্ষ্য করে গুলি করে। হাফিজের দুটি গুলি লাগে, আর ইউসুফের বুকে একটি গুলি লেগেছে।

জানা গেছে, ইউসুফ আলী মিরপুর-১৩ নম্বর এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার সাকরালে। বাবার নাম মৃত শাহজাহান বেপারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category