যুক্তরাষ্ট্র ইরানের সেতু বা বিদ্যুৎকেন্দ্রে হামলা চালালে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এক সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব রক্ষায় ইরানের অবস্থান কঠোর। সূত্রটি বলেছে, হরমুজ প্রণালি আর কখনোই ইরানের জন্য হুমকিতে পরিণত হতে দেওয়া হবে না।
বুধবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, হরমুজ প্রণালীতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড জাহাজে হামলা চালালে প্রতিবারই যুক্তরাষ্ট্র ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে।
ট্রাম্পের ওই বক্তব্যের পরই ইরানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া আসে। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়, তাহলে এর জবাব দেওয়া হবে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবহন হওয়ায় অঞ্চলটিতে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।