• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Headline
নওগাঁর বদলগাছীতে কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান ‘শ্রমিকদের যৌক্তিক দাবি বিবেচনা করবে সরকার, নাশকতাকারীদের ছাড় নয়’ মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের শোচনীয় পরাজয়, যা বলল ইরান এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নম্বর কমবে কি না, জানাল শিক্ষা বোর্ড মধ্যবর্তী নির্বাচনে হার, ট্রাম্পকে খোঁচা দিয়ে ইরানের স্পিকারের পোস্ট ঢাকাসহ ৩ বিভাগের জন্য দুঃসংবাদ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন : প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর পেতে যাচ্ছে ফ্লোরিডা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে আগুন, ছাত্রলীগ কর্মী আটক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন : প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর পেতে যাচ্ছে ফ্লোরিডা

আন্তর্জাতিক ডেস্ক / ৭ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ছবি : রয়টার্স।
ফ্লোরিডায় ডেমোক্র্যাটদের কয়েকটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থীরা। একই নির্বাচনে অঙ্গরাজ্যটি প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ গভর্নর পেতে যাচ্ছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া রিপাবলিকান প্রার্থী বায়রন ডোনাল্ডস গভর্নর নির্বাচিত হতে চলেছেন বলে ধারণা করা হচ্ছে।অন্যদিকে রিপাবলিকান প্রার্থী অ্যাশলি মুডিও সিনেটে নিজের আসন ধরে রেখেছেন বলে আভাস পাওয়া গেছে। বিশেষ নির্বাচনে তিনি ডেমোক্র্যাট অ্যাঞ্জি নিক্সনের মুখোমুখি হয়েছিলেন। এই আসনটি আগে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ছিল।

এই দুই জয়ের বিপরীতে, দেশজুড়ে ডেমোক্র্যাটরা একাধিক ঐতিহাসিক সাফল্য পেয়েছেন। এর ফলে ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদের বাকি সময়ের জন্য প্রতিনিধি পরিষদ ও সিনেট, দুই কক্ষেই দলটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

ডেমোক্র্যাট দলের প্রার্থী বাছাইয়ের নির্বাচনে অপ্রত্যাশিত জয় পান অ্যাঞ্জি নিক্সন। তবে তার নির্বাচনী প্রচারের অর্থায়ন রিপাবলিকান প্রার্থী অ্যাশলি মুডির তুলনায় অনেক কম ছিল।

গভর্নর পদে নির্বাচনের আগে বায়রন ডোনাল্ডস ২০২১ সাল থেকে কংগ্রেসের সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিনের রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিসের স্থলাভিষিক্ত হতে নির্বাচনে অংশ নেন। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ডিস্যান্টিস আর এই পদে নির্বাচন করতে পারেননি।ট্রাম্পের কট্টর সমর্থক বায়রন ডোনাল্ডস ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সম্ভাব্য রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। ব্রুকলিনে জন্ম নেওয়া ডোনাল্ডস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য ফ্লোরিডায় যান।

কংগ্রেস নির্বাচনে অংশ নেওয়ার আগে তিনি স্থানীয় রাজনীতিতে পরিচিতি পান।এদিকে ফ্লোরিডায় ডেমোক্র্যাটরাও কয়েকটি অপ্রত্যাশিত জয় পেয়েছেন। প্রতিনিধি পরিষদে নিজেদের আসন বাড়াতে রিপাবলিকানরা অঙ্গরাজ্যের তিনটি নির্বাচনী এলাকার সীমানা নতুন করে নির্ধারণ করেছিল। তবে ওই তিনটি আসনেই জয় ধরে রাখতে সক্ষম হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category