• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
Headline
ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে আগুন, ছাত্রলীগ কর্মী আটক নির্বাচনে ভরাডুবির জন্য ইরানকে দায়ী করলেন ট্রাম্প নির্বাচনে হেরে ট্রাম্প বললেন, আমি কাউকে দোষ দিতে চাই না হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়কে যান চলাচল বন্ধ ট্রাম্পকে ছুড়ে ফেলে রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের জয় নিরাপদ সীমান্ত ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহারে জোর স্বরাষ্ট্রমন্ত্রীর সাভার-আশুলিয়ায় কারখানা ভাঙচুরের ঘটনায় তিন মামলা, গ্রেফতার ১১ মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে এগিয়ে ডেমোক্র্যাটরা কাজ না করেই হরিলুট, দুদকের তদন্তে গোমর ফাঁস জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে চীনা মন্ত্রীর শ্রদ্ধা

মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে এগিয়ে ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক / ৬ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

দক্ষিণ ক্যারোলাইনার চার্লস্টনে নির্বাচনের রাতের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন নবনির্বাচিত সিনেটর অ্যানি অ্যান্ড্রুজ। ছবি : আলজাজিরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সর্বশেষ ফলাফলে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের তুলনায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। এখন পর্যন্ত দলটির ১০২ জন প্রার্থী জয়ী হয়েছেন। বিপরীতে রিপাবলিকান পার্টির জয় পেয়েছেন ৬০ জন প্রার্থী। এখনো ৮৭টি আসনের ফল ঘোষণা বাকি।
প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে প্রয়োজন অন্তত ২১৮টি আসন। এখন পর্যন্ত ভোট গণনায় ডেমোক্র্যাটদের ১০৪ জন এবং রিপাবলিকানদের ৮২ জন প্রার্থী নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন।
কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ফলেও এগিয়ে রয়েছে ডেমোক্রেটিক পার্টি। এ পর্যন্ত দলটির ৪৫ জন প্রার্থী জয় পেয়েছেন। অন্যদিকে, রিপাবলিকানদের জয়ী প্রার্থীর সংখ্যা ৩৬। দুই দলেরই আরও সাতজন করে প্রার্থী নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন। সিনেটের তিনটি আসনের ফল এখনো ঘোষণা করা হয়নি।
সিনেটের নিয়ন্ত্রণ পেতে কোনো দলকে অন্তত ৫১টি আসন নিশ্চিত করতে হবে। ১০০ সদস্যের সিনেটে এ বছর নির্বাচন হচ্ছে না— এমন ৩৪টি আসন ডেমোক্র্যাট-সমর্থিত এবং ৩১টি রিপাবলিকান-সমর্থিত।
সূত্র : আল–জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category