• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Headline
ঝালকাঠিতে জামায়াতে ইসলামী পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ অবিস্ফোরিত ১৩টি উদ্ধার রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪ কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ফ্রেন্ড সার্কেল একতা ক্লাব নড়াইল জেলার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গিগালজি আয়োজিত টেকনোপ্রিনিউরশিপ ব্যাচ ২-এ চ্যাম্পিয়ন ‘টিম আশা’ ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল। ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০

কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ফ্রেন্ড সার্কেল একতা ক্লাব

ঝালকাঠি প্রতিনিধি / ৪ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

​ঝালকাঠির কাঁঠালিয়ায় যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে আয়োজিত শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্থানীয় ষাটকুরা মোড় মাদরাসা মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে ষাটকুড়া জুনিয়র একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফ্রেন্ড সার্কেল একতা ক্লাব।

​দক্ষিণ চেঁচরী যুব ক্লাবের উদ্যোগে আয়োজিত এ ফাইনাল ম্যাচটি দেখতে মাঠে ভিড় জমান এলাকার শত শত ক্রীড়াপ্রেমী দর্শক। টানটান উত্তেজনার মধ্য দিয়ে খেলা পরিচালিত হলেও শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রেন্ড সার্কেল একতা ক্লাব।

​খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় দক্ষিণ চেঁচরী যুব ক্লাবের সভাপতি মাহফুজুর রহমান গাজী, ক্লাবের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

​টুর্নামেন্ট আয়োজকরা জানান, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে বিভিন্ন ইতিবাচক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

​ক্লাবের সভাপতি মাহফুজুর রহমান গাজী বলেন, “তরুণ সমাজকে সুস্থ ধারার বিনোদন ও খেলাধুলায় সক্রিয় রাখতে আমাদের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যুবসমাজকে রক্ষা করতে ক্রীড়ার কোনো বিকল্প নেই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category