• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন

সৌদি আরবের অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংসের দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক / ৩৮ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের নাজরান অঞ্চলের কাছে হেলিকপ্টারটি ভূপাতিত করার দাবি করেছে হুথিরা। ছবি: সংগৃহীত

সৌদি আরবের একটি সামরিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শনিবার (১৭ অক্টোবর) দক্ষিণ সৌদি আরবের নাজরান অঞ্চলের কাছে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয় বলে দাবি করেছে গোষ্ঠীটি। তাদের দাবি, হেলিকপ্টারটি হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর সময় গুলি করে নামানো হয়েছে।

হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সংবাদ সংস্থা সাবার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেন। তিনি বলেন, সীমান্ত এলাকায় হুথিদের অবস্থানের বিরুদ্ধে ‘শত্রুতামূলক অভিযান’ চালানোর সময় তাদের যোদ্ধারা হেলিকপ্টারটি ভূপাতিত করেন।

তবে ইয়াহিয়া সারির এ বক্তব্যের বিষয়ে সৌদি আরবের কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। হেলিকপ্টারটি ভূপাতিত হওয়ার দাবির সত্যতাও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইয়েমেনে চলমান সামরিক উত্তেজনা এবং সৌদি আরবে হুথিদের হামলার মধ্যেই এ দাবি সামনে এল। গত জুলাই থেকে সৌদি আরবে হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি। এসব হামলার মধ্যে দেশটির বেসামরিক বিমান চলাচল স্থাপনা ও জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনাও রয়েছে।

২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা ও কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটিতে সংঘাত চলছে। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে পরের বছর সৌদি আরবের নেতৃত্বাধীন একটি জোট ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করে।

২০২২ সালে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর গত জুলাইয়ে নতুন করে লড়াই শুরু হয়। এরপর থেকে দেশটিতে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category