নওগাঁর রাণীনগরে কিটনাশক দোকানের ইটের দেয়াল কেটে দোকানের প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিনগত রাতে উপজেলার লোহাচুড়িয়া বাজারে মেসার্স আফিয়া ট্রেডার্স দোকানে এই ঘটনা ঘটে।
দোকানের মালিক মো. বেলায়েত হোসেন বলেন, সিনজেনটা কোম্পানীর খুচরা বিক্রেতা হিসেবে লোহাচুড়িয়া বাজারে ব্যবসা করে আসছি। শনিবার সারাদিন ব্যবসার কাজ শেষ করে তালা দিয়ে বাড়িতে যাই। রোববার সকালে দোকান খুলে দেখি চোরেরা দোকানের পিছনে ইটের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে দোকানে থাকা প্রায় ৩ লাখ ৩৮হাজার টাকার বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করবো।
রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এঘটনায় ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। এছাড়া বিষয়টি ক্ষতিয়ে দেখে জড়িতদের গ্রেফতারসহ মালামাল উদ্ধারে কাজ চলছে।