• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
Headline
তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদপুরে নৌ-পুলিশের অভিযানে নৌকা-জালসহ ১৯ জেলে গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি / ২৪ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

  • চাঁদপুর সদর নৌ-থানা পুলিশের মা ইলিশ রক্ষা অভিযানে অভয়াশ্রম এলাকা থেকে ১৯ জেলেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় এসব জেলেদের হেফাজতে থাকা ৪টি মাছ ধরার নৌকা, ৮ কেজি ইলিশ ও ১১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন।

পুলিশ জানায়, সকাল থেকে বিকেল পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযানে নৌ-পুলিশের একটি বিশেষ দল চাঁদপুর সদর নৌ-থানা এলাকার নদীপথে অভিযান পরিচালনা করে। অভিযানকালে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারে জড়িত থাকার অভিযোগে ৪টি ইঞ্জিনচালিত নৌকা ও ১৯ জেলেকে গ্রেফতার করা হয়। একই সময় ৮ কেজি ইলিশ মাছ ও ১১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে পৃথক ৭টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া জব্দ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট ও ইলিশ মাছ স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। জব্দ মাছ ধরার নৌকা থানা হেফাজতে রয়েছে।

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বলেন, মা ইলিশের প্রজনন ও বংশ বিস্তার নির্বিঘ্ন রাখা এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category