• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

টঙ্গীতে অগ্নিকাণ্ডে প্রেসক্লাব মার্কেটসহ ১০ দোকান পুড়ে ছাই

টঙ্গী গাজীপুর প্রতিনিধি / ২৯ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

  • গাজীপুরের টঙ্গীতে দুটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে টঙ্গীর চেরাগআলী ও আউচপাড়া খাঁ-পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুনে চেরাগআলী প্রেসক্লাব মার্কেটের ৮টি দোকান এবং আউচপাড়ার খাঁ-পাড়া রোডের নতুনবাজারে ২টি সেমিপাকা দোকান পুড়ে গেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর চেরাগআলী এলাকার প্রেসক্লাব মার্কেটে প্রথম আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার ঘটনায় ওই মার্কেটের ৮টি দোকানে থাকা খাবার সামগ্রী, মুদি ও মনিহারি পণ্য এবং ভাঙ্গারির মালামালসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।

অন্যদিকে, একই রাতে পৌনে ২টার দিকে টঙ্গীর আউচপাড়ার খাঁ-পাড়া রোড এলাকার নতুনবাজারে দুই মালিকের ২টি সেমিপাকা দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যৈষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যমতে চেরাগআলী প্রেসক্লাব মার্কেটের অগ্নিকাণ্ডে আনুমানিক ৫ লাখ টাকা এবং আউচপাড়া নতুনবাজারের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উভয় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন এবং কোনো ঘটনাতেই কেউ হতাহত হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category