• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Headline
টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি

নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারী শ্রমিকের

নড়াইল প্রতিনিধি / ২২ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ছবি: বর্তমান বাংলাদেশ
নড়াইল সদর উপজেলায় পেছন থেকে আসা একটি মোটরসাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাস (৫০) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে গোবরা মিত্র কলেজের সামনে গোবরা বাজার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের উত্তর খলশেখালী গ্রামের বাসিন্দা। তিনি গনেশ সরকারের স্ত্রী। তিনি রংমিস্ত্রির কাজ করতেন। কাজের উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মুশুড়িয়া গ্রামের একটি বাড়িতে রঙের করার কাজ করতে যাচ্ছিলেন মুক্তা রানী। গোবরা বাজারে পৌঁছানোর পর সহকর্মী নির্মল সর্দারের মোটরসাইকেলে করে তারা মুশুড়িয়ার দিকে রওনা হন। পথে গোবরা মিত্র কলেজের সামনে পেছন থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন মুক্তা রানী।

নড়াইল সদর থানার ওসি রাসেল সরোয়ার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার এ ঘটনায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category