• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

সান্তাহারে দমদমা উদীয়মান যুব শক্তি ক্লাবের আয়োজনে নাইট শর্টবার ফুটবল খেলা অনুষ্ঠিত 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ১৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গতকাল সোমবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা উদীয়মান যুব শক্তি ক্লাবের আয়োজনে তিন দিনব্যাপী নাইট শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন সিফাত একাদশ বনাব মারুফ একাদশ। খেলায় সিফাত একাদশ কে ২ গোলে হারিয়ে মারুফ একাদশ বিজয়ী হয়েছে। বিজয়ী দলের মাঝে পুরষ্কার বিতরণী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক ইউপি সদস্য মারুফ-উল-হাসান খান শিপলুর সভাপতিত্বে ও সাংবাদিক তরিকুল ইসলাম জেন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান, সাংবাদিক সাগর খান, ইউপি সদস্য লুৎফর রহমান নান্দু, সৃষ্টি সান্তাহার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক রুবেল হোসেন, অনার্স টেইলার্স এর স্বত্বাধিকারী ফারুক হোসেন, মৎস্য ব্যবসায়ী ইসলাম হোসেন, মাঈশা স্টোর স্বত্বাধিকারী ইসলাম খান, পল্লী চিকিৎসক নাঈম হোসেন, ভাই ভাই টেলিকম এন্ড মোবাইল জোন এর স্বত্বাধিকারী সজল খন্দকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দমদমা উদীয়মান যুব শক্তি ক্লাবের সদস্য আসাদুল মল্লিক, রুবেল হোসেন, শাওন খান, মোফাজ্জল খান, মুন্না খান, অনিক প্রমুখ। আলোচনা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী দলের মাঝে পুরষ্কার হিসেবে রাজ হাঁস তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category