মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল। সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহের সার্বিক বিষয় ও মাঠপর্যায়ের পরিকল্পনা তুলে ধরা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনা আক্তার এবং মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন।
এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এম এ মুকিত ও সদস্য মো. ফখরুল ইসলাম। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।