• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

এন্ড্রু কিশোর এবং সালমান শাহকে নিয়ে যা বললেন কনক চাঁপা

বিনোদন ডেস্ক / ৬৩ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী কনক চাঁপা কিংবদন্তি সংগীতশিল্পী প্রয়াত এন্ড্রু কিশোরের স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর সঙ্গে গান করার অভিজ্ঞতা ও তার পেশাদারত্বের গল্পও শুনিয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই শিল্পী।

সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে অংশ নিয়ে নিজের সংগীতজীবনের নানা অজানা গল্প তুলে ধরেন কনক চাঁপা। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এ আয়োজনে উঠে আসে চলচ্চিত্রের গানে তার দীর্ঘ পথচলা, সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং সংগীতজগতের স্মরণীয় নানা মুহূর্ত।

প্রয়াত এন্ড্রু কিশোরের সঙ্গে চলচ্চিত্রে সর্বাধিক গান গেয়েছেন কনক চাঁপা। দীর্ঘদিনের এই সহকর্মী ও প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি রাজশাহীবাসীর কাছে অনুরোধ করেন, কিংবদন্তি শিল্পীর স্মৃতি ধরে রাখতে কোনো একটি স্টেডিয়ামের নাম যেন ‘এন্ড্রু কিশোর’র নামে করা হয়।

বাংলা চলচ্চিত্রের গানে এন্ড্রু কিশোরের অবদান স্মরণীয়। তার কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কনক চাঁপার এই আহ্বানের মধ্য দিয়ে প্রয়াত শিল্পীর স্মৃতি সংরক্ষণের বিষয়টি আবারও সামনে এসেছে।

ছবি- সংগৃহীত

পডকাস্টে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর সঙ্গেও কাজের অভিজ্ঞতা তুলে ধরেন কনক চাঁপা। তিনি জানান, আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর ও সংগীত পরিচালনায় তিনি ও সালমান শাহ গান করেছিলেন। সালমান শাহ পেশাদার শিল্পীর মতো স্টুডিওতে এসে গান রেকর্ড করেছিলেন বলে জানান তিনি।

সালমান শাহর কাজের অভিজ্ঞতা স্মরণ করে কনক চাঁপা বলেন, ‘সালমান শাহ পেশাদার শিল্পীদের মতো স্টুডিওতে এসে গান করেছিল, এতটুকু ভোগায়নি।’

কনক চাঁপার ভাষ্য অনুযায়ী, প্রয়াত এই চিত্রনায়ক সিনেমায় মাত্র দুইবার প্লেব্যাক করেছিলেন। আর দুইবারই তার সহশিল্পী ছিলেন কনক চাঁপা। ফলে সালমান শাহর সঙ্গে কাজের স্মৃতি তার সংগীতজীবনের উল্লেখযোগ্য অভিজ্ঞতার একটি।

নিজের ব্যস্ত সংগীতজীবনের কথাও তুলে ধরেন কনক চাঁপা। তিনি জানান, এমন দিনও গেছে, একই দিনে পাঁচটি আলাদা স্টুডিওতে পাঁচটি গানের রেকর্ডিং করেছেন তিনি। তার জীবনে এ ধরনের ঘটনা ঘটেছে পাঁচ থেকে সাতবার।

দীর্ঘ সংগীতজীবনে কনক চাঁপার অর্জনের ঝুলিও সমৃদ্ধ। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই শিল্পী সাড়ে তিন হাজারের বেশি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। পাশাপাশি প্রকাশিত হয়েছে তার চল্লিশটিরও বেশি একক গানের অ্যালবাম।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল। বিশেষ এই পর্বটি ১০ অক্টোবর রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে একযোগে প্রচারের কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category