• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

খেলোয়াড়দের সতর্ক করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

পদক নয়, খেলোয়াড়দের ঘোরাঘুরি নিয়ে আপত্তি আমিনুলের

একটি ব্রোঞ্জ পদক। ২২টি ডিসিপ্লিনে অংশ নেওয়া বাংলাদেশের এশিয়ান গেমসের পুরো অর্জন শেষ পর্যন্ত আটকে গেছে এই এক পদকেই। ফলাফল নিয়ে হতাশা ছিলই, এর সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠেছে। এবার সেই দুই বিষয়কে সামনে রেখেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘমেয়াদি পরিবর্তনের বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তার বক্তব্যে অবশ্য শুধু পদকের হিসাব নেই। আন্তর্জাতিক আসরে দেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া একজন খেলোয়াড়ের আচরণ, দায়িত্ববোধ এবং জবাবদিহিতাকেও সমান গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে প্যারা এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের অ্যাথলেটদের জার্সি ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এশিয়ান গেমস প্রসঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, ‘আমরা ফুটবল কিংবা ক্রিকেটে হারতে পারি। কিন্তু খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়। খেলোয়াড়দের আরও বেশি দায়িত্বশীল হতে হবে এবং সবার আগে বাংলাদেশ-এই ধারণায় উজ্জ্বীবিত থাকতে হবে।’

ফলাফল খারাপ হওয়াকে তিনি খেলার স্বাভাবিক অংশ হিসেবেই দেখছেন। কিন্তু দেশের প্রতিনিধিত্ব করার সময় খেলোয়াড়দের আচরণ নিয়ে কোনো ছাড় দিতে চান না। তার বক্তব্যে তাই হার-জয়ের চেয়ে শৃঙ্খলা ও দায়িত্ববোধের বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে।

এশিয়ান গেমসের পারফরম্যান্সের মূল্যায়নও এবার হতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে। একটি কমিটি গঠন করে গেমসে বাংলাদেশের পারফরম্যান্স পর্যালোচনা করা হবে। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে নেওয়া হবে পরবর্তী পরিকল্পনা। তবে এবার পরিকল্পনাটি শুধু পরের একটি গেমসকে সামনে রেখে নয়। বরং পাঁচ বছরকে সামনে রেখে অ্যাথলেট তৈরির দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘একটি কমিটি গঠন করা হচ্ছে, সেই কমিটি প্রতিবেদন দেবে। এরপর আমরা ডিসেম্বর থেকে দীর্ঘমেয়াদী অনুশীলন করানো হবে। আমরা এখনই নয়, আগামী পাঁচ বছর পর ফলাফল চাইব। এর মাঝে টুর্নামেন্ট বা খেলায় অংশগ্রহণ করবে খেলোয়াড়রা। খেলোয়াড়দেরও জবাবদিহিতা করতে হবে।’

এই বক্তব্যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে প্রচলিত স্বল্পমেয়াদি সাফল্যের প্রত্যাশার বাইরে যাওয়ার ইঙ্গিতও রয়েছে। এখনই পদক চাইতে গিয়ে প্রস্তুতির ঘাটতি তৈরি করার বদলে দীর্ঘ সময় ধরে অ্যাথলেটদের প্রস্তুত করার পরিকল্পনা সামনে এসেছে।

সেই পরিকল্পনার পরীক্ষাও হতে পারে প্যারা এশিয়ান গেমসে। ছয়টি ডিসিপ্লিনে ১২ জন অ্যাথলেট নিয়ে এই আসরে অংশ নেবে বাংলাদেশ। আর্চারি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, সাঁতার, টেবিল টেনিস ও বোচিয়াতে লড়বেন বাংলাদেশের প্রতিনিধিরা।

এই দলের প্রস্তুতিতেও দেওয়া হয়েছে দীর্ঘ সময়। প্যারা এশিয়ান গেমস সামনে রেখে ৭০ দিনের অনুশীলন করেছে বাংলাদেশ। অ্যাথলেটিকসে চৈতী রাণী এবং আর্চারিতে ঝুমা আক্তারকে ঘিরে পদকের প্রত্যাশা রয়েছে।

শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টি বিবেচনায় রেখে অ্যাথলেটদের সঙ্গে থাকবেন আরও ছয় থেকে সাতজন সহায়ক সদস্য। পাঁচটি ডিসিপ্লিনে থাকবেন একজন করে কোচ। প্যারা অলিম্পিকের কয়েকজন কর্মকর্তা এবং জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বাংলাদেশের মোট কন্টিনজেন্ট ৩২ সদস্যের।

এশিয়ান গেমসের পর তাই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এখন দুটি বিষয় পাশাপাশি হাঁটছে। একদিকে কম পদকের হতাশা, অন্যদিকে দীর্ঘমেয়াদি প্রস্তুতির নতুন প্রতিশ্রুতি। এর সঙ্গে যোগ হয়েছে আন্তর্জাতিক মঞ্চে খেলোয়াড়দের আচরণ নিয়ে কঠোর অবস্থানের বার্তা।

পদক হয়তো একটি সংখ্যায় হিসাব করা যায়, কিন্তু একটি দেশের জার্সির মূল্যায়ন শুধু পদক দিয়ে হয় না-আমিনুল হকের বক্তব্যে এবার সেই বার্তাই স্পষ্ট। সামনে পাঁচ বছর, আর সেই সময়ের মধ্যে শুধু পদক নয়, দায়িত্বশীল ও প্রস্তুত অ্যাথলেট তৈরির পরীক্ষাও দিতে হবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category