• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়াল শীর্ষ সন্ত্রাসী বগা!

চট্টগ্রাম ব্যুরো / ৪৭ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়াল শীর্ষ সন্ত্রাসী বগা। মঙ্গলবার রাতে চসিক কার্যালয়ের সামনে তোলা ছবি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালো পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, কিশোর গ্যাং লিডার ও নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগা।

মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করতে গিয়ে নগর ভবনে বাধার মুখে পড়ে পুলিশ। পরে বগাকে গ্রেফতার না করেই ফিরে যায় পুলিশের দল। এ সময় ঘটনাস্থলে যাওয়া দুই সাংবাদিককে মেয়রের অনুসারীরা হেনস্তা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগা নগর ভবনে অবস্থান করছেন-এমন খবর পেয়ে খুলশী থানা পুলিশের একটি দল রাত ৮টার দিকে সেখানে যায়। নগর ভবন থেকে বের হলেই তাকে গ্রেফতারের প্রস্তুতি নেয় পুলিশ। পুলিশের উপস্থিতির খবর পেয়ে মেয়রের কার্যালয়ে অবস্থান করা বগা আর বের হননি। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন ওই সময় তাকে নগর ভবনে দেখেছেন বলেও জানান।

একপর্যায়ে অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন ভেতরে প্রবেশ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় মেয়র তাকে পুলিশ সদস্যদের নিয়ে চলে যেতে বলেন। প্রায় এক ঘণ্টা অবস্থানের পর রাত ৯টার দিকে বগাকে গ্রেফতার না করেই নগর ভবন ত্যাগ করে পুলিশ।

এরপর মেয়র ডা. শাহাদাত হোসেন নগর ভবন থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা ভিডিও ধারণ করেন। বগার অবস্থান সম্পর্কে কয়েকজন সাংবাদিক প্রশ্ন করলে মেয়রের অনুসারীরা তাদের ধাক্কা দেন এবং কয়েকজনের মোবাইল ফোন কেড়ে নেন বলে অভিযোগ। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গাড়িতে ওঠার আগে মেয়র বলেন, ‘আপনারা এখানে কী জন্য এসেছেন? সিটি করপোরেশনে একশ’ মানুষ আসবে। আপনারা চলে যান।’

ঘটনার বিষয়ে জানতে সাংবাদিকরা ডিসি-উত্তরের কার্যালয়ে গেলে সেখানে খুলশী থানার কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক চলছিল। প্রায় দুই ঘণ্টা পর রাত পৌনে ১২টায় কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, ডিসি-উত্তর কার্যালয়ে নেই।

সিএমপির উপকমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপনের সরকারি নম্বরে একাধিকবার কল ও এসএমএস করা হলেও তিনি সাড়া দেননি। খুলশী থানার ওসি আব্দুর রহিমও কল রিসিভ করেননি।এর আগে ৪ সেপ্টেম্বর ভোরে খুলশীর ওয়্যারলেস মোড় এলাকায় বগাকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। তখন পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে বাসার গোপন পথ দিয়ে পালিয়ে যান তিনি। বগার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে। সর্বশেষ এক সপ্তাহ আগে বগার গ্রুপের হাতে প্রতিপক্ষ গ্রুপের এক কিশোর গ্যাং সদস্য নিহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category