• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক / ১৮ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের পদায়নের সময় আরও সাত দিন বাড়ানো হয়েছে। পদায়নের নতুন তারিখ আগামী ১১ অক্টোবর নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীনের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর নবনিযুক্ত শিক্ষকদের পদায়ন আদেশের তারিখ ৪ অক্টোবরের পরিবর্তে ১১ অক্টোবর নির্ধারণের নির্দেশনা পাওয়া গেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৭ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, ১ অক্টোবর যোগদান করা নবনিযুক্ত শিক্ষকদের জন্য ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ওরিয়েন্টেশন প্রশিক্ষণের আয়োজন করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষে নবনিযুক্ত শিক্ষকদের যোগদানের কার্যক্রম শুরু হয়। নতুন নির্দেশনার ফলে তাদের পদায়নের জন্য আরও এক সপ্তাহ সময় পাওয়া গেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category