• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

শিক্ষা সচিব এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপনের প্রয়োজন নেই

নিজস্ব প্রতিবেদক / ২৫ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে পৃথক কোনো প্রজ্ঞাপনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সরকার দেশের প্রায় ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নিয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে আয়োজিত ‘ইন্ট্রোডাকশন ট্রেনিং ফর নন-ক্যাডার টিচারস অব নিউলি ন্যাশনালাইজড গভর্নমেন্ট কলেজেস’ শীর্ষক প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

শিক্ষকদের আশ্বস্ত করে শিক্ষা সচিব বলেন, অর্থনৈতিক চাপের মধ্যেও সরকার শিক্ষকদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারের আন্তরিকতার কারণেই এসব উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে।

শিক্ষকদের সতর্ক করে তিনি আরও বলেন, শিক্ষকদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার আন্তরিক। তবে কোনো ‘ফ্যাসিস্ট’ পাওয়া গেলে সরকার কঠোর থেকে কঠোর হতে বাধ্য হবে। সরকারের সব কর্মসূচি শিক্ষকরাও আন্তরিকতা ও কমিটমেন্টের সঙ্গে পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিত থাকার কথা ছিল। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে কর্মসূচি থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category