• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

শারজাহ ও আবু ধবিতে হবে বাংলাদেশের ম্যাচ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক / ২২ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

  • আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ওই ম্যাচের জন্য কয়েকদিন আগেই সূচি প্রকাশ করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বাকি ছিল ভেন্যু নির্ধারণ। এবার সেটিও চূড়ান্ত হলো। ৯ অক্টোবর আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মাঠে গড়াবে আফগানিস্তান-বাংলাদেশ একমাত্র টেস্ট ম্যাচ।

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর সংযুক্ত আরব আমিরাত সফরে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজও খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে অনুষ্ঠিব্য ওই সিরিজেরও ভেন্যু প্রকাশ করেছে আফগান ক্রিকেট বোর্ড।

আগামী ১৭ অক্টোবর বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ১৯ অক্টোবর আফগানিস্তান-জিম্বাবুয়ে এবং ২১ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ। সিরিজের প্রথম দুই ম্যাচ আবু ধাবিতে এবং শেষ ম্যাচ হবে শারজাহতে।

ফাইনাল ম্যাচ হবে ২৩ অক্টোবর, শারজাহতে।

টেস্ট সিরিজের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই দিনের ওই ম্যাচটি শুরু হবে ৪ অক্টোবর, দুবাইতে। সিরিজ শেষে ২৪ অক্টোবর দেশে ফিরবে বাংলাদেশ দল। দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামতে হবে বাংলাদেশ।

একনজরে সফরের সূচি :

৪-৫ অক্টোবর : সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশ, ২ দিনের প্রস্তুতি ম্যাচ, দুবাই

৯-১৩ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ একমাত্র টেস্ট, আবু ধাবি

ত্রিদেশীয় সিরিজ

১৭ অক্টোবর : বাংলাদেশ-জিম্বাবুয়ে, আবু ধাবি

১৯ অক্টোবর : আফগানিস্তান-জিম্বাবুয়ে, আবু ধাবি

২১ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ, শারজাহ

২৩ অক্টোবর : ফাইনাল, শারজাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category