বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঠিক কী কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে, সে সম্পর্কে কিছু বলা হয়নি বিজ্ঞপ্তিতে।
তবে শিগগিরই মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
এর আগে ২০২৪ সালের ২৬ নভেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
প্রসঙ্গত, আজ সন্ধ্যায় মহানগর উত্তর যুবদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে।