• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Headline
কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কাঁঠালিয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা: মাদক নির্মূল ও অপরাধ দমনে জোরালো পদক্ষেপের তাগিদ রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ মৌলভীবাজারে শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ, সংবাদ সম্মেলনে মৌলভীবাজারে চাঞ্চল্যকর শাবানা হত্যা মামলায় ৪ জনের ফাঁসির রায় কাঁঠালিয়ায় ৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার লগি-বৈঠার নৃশংস হত্যার বিচারের দাবিতে নওগাঁর রাণীনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

মৌলভীবাজার প্রতিনিধি / ১১৮ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রীমঙ্গল উপজেলা শাখার নবগঠিত ৩১ সদস্যের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর
শুক্রবার রাত ৮টায় শ্রীমঙ্গল শহরের রিজিক রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গল উপজেলা এনসিপির আহ্বায়ক দেওয়ান কয়েছ আহমেদ সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদ এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. রেজওয়ান আহমেদ রাজু। এসময় উপস্থিত ছিলেন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ গোয়ালা, যুগ্ম আহ্বায়ক শুকুর মিয়া, যুগ্ম সদস্যসচিব মো. আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কাইয়ুম মিয়া ও মোহাম্মদ হোসাইন আহমেদ জয়।
সভায় নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি উপজেলা পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য গত ১১ আগস্ট ২০২৬ মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির অনুমোদনে শ্রীমঙ্গল উপজেলা এনসিপির এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category