• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Headline
তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন

বাসস / ১৮ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: বাসস

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার ভিন্নমতকে শ্রদ্ধা করে। তাই সরকার এই লং মার্চে পূর্ণ সহযোগিতা প্রদান করবে।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের সাত মাস চলছে। গত ছয় মাসে সরকারের কার্যক্রম জনগণের কাছে অত্যন্ত প্রশংসিত হয়েছে। তবে এই লং মার্চের মাধ্যমে জামায়াত সরকারের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে।’

শুক্রবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বিআরইউআর)-এর ১ নম্বর গেট এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থান চলাকালে ১৬ জুলাই তারিখে পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদ এই স্থানেই নিহত হয়েছিলেন।

রাশেদ খাঁন বলেন, লং মার্চ হলো আন্দোলনের একটি ‘চূড়ান্ত কর্মসূচি’ এবং এমন একটি সম্ভাবনাময় সরকারের বিরুদ্ধে এটি শুরু করা উচিত নয়। জামায়াত আমির ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলনের কথা বলেছেন, যার ফলে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ তৈরি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category