• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রিট আবেদন খারিজ, খুলল না আওয়ামী লীগের ফেরার পথ

আদালত প্রতিবেদক / ৪৪ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতার প্রশ্নে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনটি খারিজ হয়ে গেছে। ফলে দলটির সক্রিয় হয়ে ওঠার আইনি পথ খুলল না।   

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজের আদেশ দেন।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করে যে প্রজ্ঞাপন হয়েছিল অন্তর্বর্তী সরকার আমলে, তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রিট আবেদনটি করা হয়।

আল আমিন নামে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার এক বাসিন্দা আবেদনটি করেছিলেন। তার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী গত ৭ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দাখিল করেন বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী জানান।

এ আবেদনে আওয়ামী লীগের পাশাপাশি এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষেধাজ্ঞা আরোপের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর কয়েক মাসের মধ্যে দলটির সহযোগী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে।

জুলাই অভ্যুত্থানে সক্রিয় তরুণদের দাবির মুখে পরের বছর ২০২৫ সালের ১২ মে মাসে আওয়ামী লীগ এবং এর সহযোগী সব সংগঠনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়।

তাতে বলা হয়েছিল, আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো।

এই প্রজ্ঞাপনের কারণে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলীয় কার্যক্রম চালানোর সুযোগ পাচ্ছেন না। মাঝেমধ্যে বিক্ষিপ্তভাবে তারা ঝটিকা মিছিল বের করলেও পুলিশের প্রতিরোধের মধ্যে পড়তে হচ্ছে।

ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যে হাইকোর্টে রিট আবেদনটি হয়েছিল, যা এখন খারিজ হয়ে গেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category