• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আবারও ‘মা হলেন’ পরীমনি

বিনোদন ডেস্ক / ৮১ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

পরীমনি। ছবি: ফেসবুক

‘তিন নাম্বার জন ডান’, সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়িকা পরীমনির সংক্ষিপ্ত এক পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন গুঞ্জন। কোলজুড়ে ফুটে থাকা এক ফুটফুটে সদ্যোজাত শিশুর ছবি প্রকাশ করে ভক্তদের মাঝে চমক সৃষ্টি করেছেন এই তারকা। পুণ্য ও প্রিয়মের পর এবার তিনি পরিবারে স্বাগত জানালেন আরও এক নতুন সদস্যকে।

পোস্টটি প্রকাশ্যে আসতেই নেটিজেন ও ভক্তদের মাঝে কৌতূহল তুঙ্গে উঠেছে। প্রশ্ন উঠেছে—তবে কি সত্যিই তৃতীয়বারের মতো মা হলেন পরীমনি? নাকি পুণ্য ও প্রিয়মের পর আবারও কোনো শিশুকে দত্তক নিয়েছেন তিনি?

শিশুদের প্রতি পরীমনির চিরন্তন ভালোবাসার কথা ভক্তদের অজানা নয়। নিজের সন্তানদের পাশাপাশি যেকোনো শিশুর প্রতিই তার রয়েছে বিশেষ এক মায়া। বিভিন্ন সাক্ষাৎকারে বহুবার একাধিক সন্তানের মা হওয়ার সুপ্ত ইচ্ছার কথা প্রকাশ করেছেন তিনি। এমনকি এক সাক্ষাৎকারে রসিকতা করে ১০০ সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও বলেছিলেন।

ছবি: ফেসবুকচিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে দাম্পত্য জীবনে পরীমনির কোলজুড়ে আসে তার প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পুণ্য। রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পুণ্যকে একাই লালন-পালন করছেন তিনি। পরবর্তীতে তিনি একটি কন্যাসন্তান  দত্তক নেন, যার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম।

দুই সন্তানকে নিয়েই এত দিন কাটছিল পরীমনির ঘরকন্না ও পেশাগত ব্যস্ততা। সন্তানদের সঙ্গে কাটানো নানা আনন্দের মুহূর্ত তিনি প্রায়ই ভক্তদের সঙ্গে শেয়ার করেন সামাজিক মাধ্যমে।

সোমবারের প্রকাশিত ছবিতে দেখা যায়, গাড়ির ভেতরে রোদচশমা পরে বসে আছেন পরীমনি, আর তার কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে এক ফুটফুটে সদ্যোজাত শিশু। ছবিটিকে কেন্দ্র করেই শুরু হয়েছে ভক্তদের আগ্রহ। মন্তব্যের ঘরে অনেকেই তাকে শুভকামনা জানানোর পাশাপাশি শিশুটির আসল পরিচয় জানতে চেয়ে হরেক রকমের প্রশ্ন তুলেছেন।

জুই ইসলাম নামের এক ভক্ত কমেন্ট করেছেন, ‘আপু, এটা ছেলে নাকি মেয়ে’। এই প্রশ্নের জবাবে পরীমনি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, তার কোলের এই ছোট্ট অতিথিটি একজন পুত্রসন্তান।

তুরান নামের এক ফেসবুক ব্যবহারকারী কমেন্ট করেছেন, ‘আর কয়টা নিবেন?’। এমন কৌতুহলী প্রশ্নের জবাবে পরীমনি উত্তর দেন, ‘৯৭ ইনশাআল্লাহ’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category