• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন

লালমনিরহাটে বিধবার বসতঘর ভেঙ্গে দেওয়ার হুমকির অভিযোগ।

লালমনিরহাট প্রতিনিধি / ৯৮ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

লালমনিরহাটের কালীগঞ্জে এক বিধবা নারীর বসতঘর ভেঙে দেওয়ার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে লালমনিরহাট পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন মল্লিকা বেওয়া নামে এক বিধবা নারী।
অভিযোগ সূত্রে জানা যায়,কালিগঞ্জ উপজেলার কাজীরহাট বানিনগর এলাকার মল্লিকা বেওয়া তার স্বামী মৃত কুদ্দুস হোসেনের ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছেন।
সম্প্রতি স্থানীয় মোক্তার আলীসহ কয়েকজন ওই জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। এমনকি তার একমাত্র বসতঘরটি ভেঙে দেওয়ার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
মল্লিকা বেওয়া বলেন,আমার ঘরটি ভাঙতে না পেরে টিনের বেড়া দিয়েছে আমার দুই শিশুসন্তান নিয়ে অসহায় অবস্থায় এই বাড়িতে বসবাস করে আসছি বসতঘরটি ভেঙে দেওয়া হলে সন্তানদের নিয়ে রাস্তায় নামা ছাড়া কোনো উপায় থাকবে না।
এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারের কাছে আবেদন জানিয়েছেন বিধবা মহিলা মল্লিকা বেওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category