• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Headline
তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারি চাকুরীজীবীদের পর বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন।

নিজস্ব প্রতিবেদক / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন।
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি
আখেরে বিশেষ কাজে আসবেনা।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যম প্রদত্ত এক বিবৃতিতে সরকারি চাকুরীজীবীদের জনা নতুন জাতীয় বেতনকাঠামো ঘোষণা করার পর অনতিবিলম্বে বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য সামঞ্জস্যপূর্ণভাবে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করার আহবান জানিয়েছেন এবং বলেছেন, এখন বেসরকারি খাতের শ্রমিক – কর্মচারীদের জন্য বাঁচার মত ন্যায্য মজুরি কাঠামো
প্রনয়ণ করা জরুরী হয়ে পড়েছে।
তিনি বলেন, ১ জুলাই থেকে সরকারী কর্মকর্তা – কর্মচারীদের
নতুন বেতনকাঠামোর কার্যকর হলে একদিকে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় যেমন বেড়ে যাবে, অন্যদিকে প্রকৃত আয়ও
কমে যাওয়ার আশংকা রয়েছে।
তিনি উল্লেখ করেন, সরকারি চাকুরীজীবীদের বেতন বৃদ্ধির পর বেসরকারি খাতের কয়েক কোটি শ্রমিক কর্মচারীদের বেতন না বাড়লে এক ভয়ানক বৈষম্য ও ভারসাম্যহীন পরিস্থিতি দেখা দেবে।
তিনি উল্লেখ করেন, বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীরা যে বেতন পায় তা দিয়ে মাসের, ১৫/২০ দিন চলা কঠিন।দ্রব্যমূল্যের লাগামহীন পরিস্থিতি ও জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয়বৃদ্ধির কারণে বেসরকারি খাতের স্বল্প আয়ের সাধারণ মানুষের জীবনে দূর্বিসহ অবস্থা চলছে।নতুন পরিস্থিতিতে এখন খাদ্যপণ্য, বাসাভাড়া, পরিবহনসহ প্রতিটি ক্ষেত্রেই আবার ব্যয় বৃদ্ধি পাবে।
তিনি উল্লেখ করেন, মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে আখেরে বেতনের টাকার নোট বাড়বে, কিন্তু বাস্তবে চাকুরীজীবীদের ক্রয় ক্ষমতা বিশেষ বাড়বেনা। তিনি বাজার নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ নেবারও আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category