• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গুতে স্ত্রীর মৃত্যুর পরদিনই হার্ট অ্যাটাক ড্রামার আদনান রুশদীর

নিজস্ব প্রতিবেদক / ৪৪ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

ডেঙ্গুতে স্ত্রীর মৃত্যুর পরদিন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ড্রামার আদনান রুশদী।

আদনান রুশদীর পারিবারিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন তিনি।
আদনান রুশদী ও শিরিন সুলতানা দম্পতির চার বছর বয়সের একটি সন্তান রয়েছে।দীর্ঘদিন ধরে বাংলা ফাইভ ব্যান্ডে নিয়মিত ড্রাম বাজিয়ে আসছেন আদনান রুশদী। ভোকালিস্ট হিসেবেও গেয়েছেন কখনো। এছাড়া চিরকুটসহ দেশের বেশ কয়েকটি নামি ব্যান্ডের সঙ্গে ড্রামস বাজিয়েছেন তিনি
সংগীতশিল্পী ও তার পরিবারের এই চরম বিপদে গভীর শোক প্রকাশ করেছে ব্যান্ড ‘চিরকুট’।এক ফেসবুক বার্তায় তারা জানিয়েছে, ২০০৫-০৬ সালের দিকে চিরকুটের সহযাত্রী হিসেবে রুশদী কিছুদিন ব্যান্ডে ড্রামস বাজিয়েছিলেন। পরিবারের এমন কঠিন পরিস্থিতিতে গভীরভাবে শোকাহত হয়ে চিরকুট সদস্য ও ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা এবং তার পরিবারকে শোক সামলে ওঠার শক্তি দেওয়ার জন্য স্রষ্টার কাছে প্রার্থনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category