• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
Headline
তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

মৌলভীবাজারে শিশুকন্যা হত্যা : বাবার মৃত্যুদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি / ৫৬ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে বাবার হাতে তিন বছরের কন্যা সন্তানকে হত্যার দায়ে বাবা শরিফ আলীকে মৃত্যুদন্ড প্রদান করেছেন অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত মৌলভীবাজারের বিচারক মোঃ আনোয়ারুল হক।
সোমবার সকালে এ রায় প্রদান করেন আদালত।মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুবিল গ্রামে ১০ ফেব্রুয়ারি ২০১৪ সালে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্যেশে সাড়ে তিন বছরের নিজ কন্যা সন্তান রুনা বেগমকে হত্যা করে বাবা শরীফ আলী। চিৎকার শুনে পাশের রুম থেকে মা চলে এসে দেখেন মেয়ে রক্তাক্ত এবং স্বামীর হাতে রক্তাক্ত ছুরি। তখন হত্যাকারী জানায় জমি সংক্রান্ত বিরোধ থাকা প্রতিপক্ষকের উপর চাপানোর জন্য এই ঘটনা, কাউকে না বলার জন্য নিহত কন্যা সন্তানের মাকে বারণ করে। এরপর নিহত কন্যা সন্তানের মা নেকজান বিবি বাদী হয়ে ২০১৪ সালে একটি হত্যা মামলা দায়ের করেন।

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট তোফায়েল আহমেদ বলেন, দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে আনীত ১৮৬০ সালের দন্ডবিধির ৩০২ ধারার অভিযোগ সকল যুক্তিসংগত সন্দেহের উর্ধ্বে প্রমাণ করতে সক্ষম হওয়ায় আসামিকে উক্ত ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ড এবং ৫০,০০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
একইসাথে মৃত্যুদন্ড বহাল রাখা হলে তার মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত গলায় ফাঁস দ্বারা ঝুলিয়ে রাখতে বলেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category