• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Headline
টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি

ঢাকায় উদযাপিত হলো রাশিয়া পতাকা দিবস।

নিজস্ব প্রতিবেদক / ৪৫ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণকারী ও শিক্ষার্থীরা রাশিয়ার জনপ্রিয় বেশ কয়েকটি গান পরিবেশন করেন।

 রাশিয়ান হাউস ঢাকায় বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে রাশিয়া পতাকা দিবস।

রোববার (২৩ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, রাশিয়ান সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, রুশ ভাষা পাঠ্যক্রমের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে রাশিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে রাশিয়ার জাতীয় পতাকার ইতিহাস, এর তাৎপর্য এবং সময়ের সঙ্গে পতাকার বিবর্তন নিয়ে আলোচনা ও বিশেষ উপস্থাপনা করা হয়।

অনুষ্ঠানে রুশ ভাষা পাঠ্যক্রমের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেন। তারা রাশিয়ার জাতীয় পতাকাকে উৎসর্গ করে লেখা বেশ কয়েকটি রুশ কবিতা আবৃত্তি করেন। এর মধ্যে ছিল ‘ফ্ল্যাগ অব রাশিয়া’, ‘রাশিয়ান ফ্ল্যাগ’ এবং ‘অ্যাবাউট দ্য কালার অব দ্য ফ্ল্যাগ’।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণকারী ও শিক্ষার্থীরা রাশিয়ার জনপ্রিয় বেশ কয়েকটি গান পরিবেশন করেন। এর মধ্যে ছিল ‘শিরোকায়া স্ত্রানু মায়া রাদনায়া’, ‘কাতিউশা’, ‘কালিনকা’ ও ‘মাতুশকা’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category