• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
Headline
তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রায় সাড়ে তিন শত প্রতিবন্ধী, এতিম ও অসহায় শিক্ষার্থীর মাঝে রোটারি ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকার খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক / ১৬২ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

­রোটারি ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র উদ্যোগে আজ প্রায় সাড়ে তিন শত প্রতিবন্ধী, এতিম ও অসহায় ছাত্রছাত্রীর মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।

সাতারকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা স্কুল, স্কুল অব লাইফ এবং ইগনেট স্কুলের শিক্ষার্থীদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।

স্কুল অব লাইফে আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকার ক্লাব প্রেসিডেন্ট Rtn মোতাহের হোসেন চৌধুরী, চার্টার্ড প্রেসিডেন্ট ইলেক্ট্র Rtn ইশতিয়াক আহমেদ চৌধুরী, পিপি Rtn কাইজার-ই আলম, পিপি Rtn কাজী আজমল হক, প্রজেক্ট চেয়ার পিপি Rtn অ্যাডভোকেট নায়লা খান, প্রেসিডেন্ট ইলেক্ট্র Rtn কামরুল আজিজ, সেক্রেটারি Rtn মীর শাহীনুর ইসলাম, ভাইস প্রেসিডেন্ট Rtn ফজলে মনিম সৈকত, স্কুল অব লাইফের চেয়ারম্যান Rtn ডাক্তার অনুপম হোসেন এবং Rtn ইঞ্জিনিয়ার আশিকুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের মৌলিক প্রয়োজন পূরণে সহযোগিতা করা সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, পুরো কর্মসূচির অর্থায়ন করেন Rtn মোরশেদ আলম চাকলাদার, জয়েন্ট সেক্রেটারি, রোটারি ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা। সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে রোটারি ক্লাবের এ উদ্যোগ উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category