• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি / ৪৬ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

 ছবি সংগৃহীত

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাবেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন মঞ্জুর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। তিনি জানান, স্বামীর মৃত্যুর পর দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়। পরে ২০ আগস্ট সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কারাগারে থাকা দীপু মনির প্যারোলে মুক্তি নিয়ে আলোচনা শুরু হয়।

বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে থাকা সাবেক এই মন্ত্রীর প্যারোলে মুক্তির বিষয়ে বুধবার দুপুর পর্যন্ত কারা কর্তৃপক্ষ জানিয়েছিল, তাদের কাছে কোনো আবেদন পৌঁছেনি। মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ বলেন, দীপু মনির প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন পাওয়া গেলে নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

পরবর্তীতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর হওয়ার বিষয়টি তার আইনজীবী নিশ্চিত করেন। ফলে স্বামীর শেষ বিদায়ে অংশ নিতে আগামীকাল ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্ত থাকবেন দীপু মনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category