• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

জোয়ারের পানিতে ভোগান্তি, সুইসগেট চান হাটহাজারীর মানুষ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি / ৫১ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

জোয়ারের পানিতে তলিয়ে যাওয়া সড়ক। ছবি : সময়ের আলো
দক্ষিণ এশিয়ার অন্যতম মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর জোয়ারের পানি প্রতিদিন হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ও মেখলের কিছু এলাকার লোকালয়ে ঢুকে তলিয়ে যায় সড়কসহ বাড়িঘর। এসময় ২ থেকে ৩ ঘণ্টা উপজেলা সদরের সঙ্গে ওই এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে এলাকার কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েন। তাই খালের মুখে দ্রুততম সময়ের মধ্যে একটি সুইসগেট নির্মাণ ও খাল সংস্কার করার জোর দাবি জানান তারা।
হালদা নদীর হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গচ্চালি শাখা খালের পশ্চিম পাশ ও দায়মুদ্দিন সারাং বাড়ির উত্তর পাশ দিয়ে প্রতিদিন জোয়ারের অস্বাভাবিক পানি লোকালয়ে প্রবেশ করে গড়দুয়ারা ইউনিয়নের ১,২ ও মেখল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মানুষ পানিবন্দি হয়ে যায়।
সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, হালদা পাড়ের ইউনিয়ন গড়দুয়ারা ১ ও ২ নম্বর ওয়ার্ড এবং মেখল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লক্ষাধিক মানুষ প্রতিদিনই আজিজিয়া মজিদিয়া সড়কে হালদা নদীর জোয়ারের পানির কারণে উপজেলা সদরের সঙ্গে ২ থেকে ৩ ঘণ্টা জোয়ারের পানিতে বন্দী হয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসময় উল্লেখিত এলাকা দিয়ে যাওয়া মেখল আজিজিয়া মজিদিয়া সড়কের বিভিন্ন স্থানও ২ থেকে ৩ ফুট পানির নিচে তলিয়ে যায়। এতে শিক্ষার্থী, চাকরিজীবী ও শ্রমজীবী মানুষদের প্রতিদিন সড়ক থেকে পানি নেমে না যাওয়া পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করতে হয়। এ ছাড়া, হালদার জোয়ারের পানির তীব্র স্রোতে রাস্তাঘাটও ধসে যাচ্ছে।
গড়দুয়ারা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, সংবাদকর্মী খোরশেদ আলম শিমুল, শফিক আহমদ ভুট্টু, কামাল হোসেন জানান, হালদা নদীর জোয়ারের পানি সরাসরি গচ্ছালি শাখা খাল হয়ে অনেকের বাড়ি-ঘরে ঢুকে যায়। এতে কোমলমতি শিক্ষার্থীসহ সাধারণ জনসাধারণ চলাচল করতে দুর্ভোগ পোহাচ্ছেন।
পূর্ব মেখল এলাকার বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ সেলিম, সেকান্দর, রায়হান ও মহরম জানান, জোয়ারের পানির কারণে গাড়ি চালাতে না পারায় পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে দিন যাপন করতে হয়।
গড়দুয়ারা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মুহতাদি কাউনাইন মিহরাব, হাটহাজারী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জুলহাজ আনোয়ার, তারেক আহমদসহ বেশ কয়েকজন শিক্ষার্থীরা জানায়, বিকেল ৪টায় স্কুল ও কলেজ ছুটি হওয়ার পর হাটহাজারী কলেজ গেট এলাকায় সড়কে জোয়ারের পানি থাকায় সিএনজি ট্যাক্সিগুলো গড়দুয়ারার দিকে যায় না। ওই সময়টা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ায়, সড়ক থেকে পানি না নামা পর্যন্ত তাদের হাটহাজারীতেই অপেক্ষা করতে হয় বলে জানান তারা।
এই দুর্ভোগ থেকে রক্ষা পেতে উল্লেখিত এলাকার ভুক্তভোগীরা দ্রুততম সময়ের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের হালদা নদীর শাখা খালের মুখে একটি সুইসগেট স্থাপন ও শাখা খালের পাড় উঁচু করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category