• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের গণতান্ত্রিক উত্তরণে যুব সমাজের অধিকার নিশ্চিত করতে হবে, সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক / ৫৯ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে মনোনয়ন প্রদান করে বিএনপির চেয়ারপার্সন ও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন।
গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করার সিদ্ধান্তকে দূরদর্শী ও প্রজ্ঞার পরিচয় হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন বিএনপির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলের স্টান্ডিং কমিটি এই মনোনয়নের মধ্য দিয়ে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হবার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই পদের গুরুত্ব, সম্মান ও মর্যাদা রক্ষা করবেন।
তিনি বলেন দলের প্রার্থী মনোনয়ন পর্বে এ সম্পর্কে যুগপৎ আন্দোলনের শরীক দলসমূহের সাথে আলোচনা ও পরামর্শ করে নিলে ভালো হতো।যুগপৎ আন্দোলনের অধিকাংশ শরীকদের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব না থাকলেও এই ব্যাপারে পরামর্শ করে নেওয়াটা তাৎপর্যপূর্ণ হতো।
আজ বিকালে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের সংগঠকদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
যুব সংগঠকদেরকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে দেশের যুব সমাজকে সতর্ক থাকতে হবে।তিনি দেশের কোটি কোটি যুবশক্তির আকাংখ্যা
ধারণ ও দেশের গণতান্ত্রিক ও অর্থনৈতিক পুনর্গঠনে এই বিশাল শক্তিকে কাজে লাগাতে সরকারকে সমন্বিত পরিকল্পনা ও উদ্যোগে গ্রহনের আহবান জানন।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের সংগঠক তুহিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, আকবর খান, বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আউয়াল মাহমুদ, সদস্যসচিব মীর রেজাউল আলম, মো. ইব্রাহিম হোসেন রনি, স্বাধীন মিয়া, আরিফুল ইসলাম, রাশেদুল ইসলাম রাসেল, মো. ফেরদৌস, মনির হোসেন, শরীফুল ইসলাম, রফিকুল ইসলাম রনি, শ্যামল ভূইয়া প্রমুখ।
মতবিনিময় সভায় বহ্নিশিখা জামালী বলেন, গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে জেগে থাকতে হবে; যে-কোন অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত রাখতে হবে। তিনি বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার জরুরীভিত্তিতে পদক্ষেপ নেবার দাবি জানান।
সভায় যুব নেতৃবৃন্দ বলেন, যুব সমাজের মানবিক জীবন না হলে দেশের গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করা যাবেনা।
সভায় আগামী ২৮ আগস্ট বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের প্রতিনিধি সভা সফল করতে সবার প্রতি আহবান জানানো হয়।

সভার শুরুতে বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় সংগঠক শিবু মোহান্তের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তার সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category