• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আরও এক চোটের ধাক্কা ভারতীয় শিবিরে 

স্পোর্টস ডেস্ক / ৩৩ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

ছবি: সংগৃহীত

চোটের মিছিল আরও দীর্ঘ হলো ভারত শিবিরে। এবার চোটের কবলে পড়ে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজ থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেছেন বাঁহাতি ব্যাটার সাই সুদর্শন। প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই এই তরুণ ওপেনারের বাদ পড়া সফরকারীদের জন্য বড় এক ধাক্কা হয়ে এসেছে।

২৪ বছর বয়সী সাই সুদর্শন দীর্ঘদিন ধরেই পায়ের আঙুলের চোটে ভুগছেন। চলতি সপ্তাহের শুরুতে ভারতীয় দল শ্রীলঙ্কা সফরে গেলেও চোটের কারণে দলের সঙ্গে বিমানে উঠতে পারেননি তিনি। আশা করা হচ্ছিল দ্রুত সুস্থ হয়ে দলে যোগ দেবেন, কিন্তু কলম্বোতে চলতি একমাত্র প্রস্তুতি ম্যাচেও তাকে মাঠে দেখা যায়নি।

বিসিসিআইয়ের চিকিৎসা বিভাগ সূত্রে জানা গেছে, পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আগে তড়িঘড়ি করে মাঠে নামাতে চান না চিকিৎসকরা। সুদর্শনের শারীরিক অবস্থার উন্নতি হলেও টেস্টের মতো কঠোর ফরম্যাটের ধকল নেওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। চোট যাতে আবার জটিল না হয়ে ওঠে, সে জন্য চিকিৎসকরা তার পুনর্বাসন ও ফিটনেস বাড়ানোর প্রক্রিয়াটি ধীরে ধীরে চালানোর পরামর্শ দিয়েছেন।

তবে সুদর্শনের এই অনুপস্থিতি তিন নম্বর পজিশনের দুয়ার খুলে দিয়েছে দেবদূত পাড়িকালের সামনে। প্রস্তুতি ম্যাচে ১৪২ রানের অপরাজিত দুর্দান্ত ইনিংস খেলে নিজেকে একাদশের বড় দাবিদার হিসেবে প্রমাণ করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category