• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক / ৪২ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

 ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি
স্থানীয় সরকার মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংস করে দেয়, তখন সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষার দায়িত্ব পড়ে বিএনপির ওপর। বিএনপি যখন দেশকে সামনের দিকে এগিয়ে নেবার কাজ করছে, তখন একটি মহল, একটি দল অস্থিতিশীলতা সৃষ্টি করছে।
মির্জা ফখরুল বলেন, আমি মনে করি, এটা অন্যায় হবে, তারা এই কাজটি করছেন দেশকে আবার একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। আমি এজন্য বললাম যে আমাদের সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।
মন্ত্রী বলেন, যখনই দেশ ওপরে উঠতে থাকে তখনই একটি মহল দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে দেশকে পেছনে ঠেলে দিতে চায়। আমরা মনে করি, দেশে এখন রাজনৈতিক স্থিতিশীলতা দরকার।
বিএনপি মহাসচিব বলেন, আমি আপনাদের কাছে বলছি, আপনারা সবচাইতে উচ্চ শিক্ষিত মানুষ সমাজে এবং দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা কাজ করছেন। আপনাদেরকে আজকে এই কথাগুলো জনগণের মধ্যে প্রচার করতে হবে যে, দেশের জন্য দরকার রাজনৈতিক স্থিতিশীলতা এবং তারেক রহমানের নেতৃত্বে একটা বাংলাদেশ দরকার। যে বাংলাদেশে আমরা নতুন করে একটা উন্নয়ন, মানবিক মর্যাদা ও সাম্যের রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই, সমাজ করে তুলতে চাই।
তিনি বলেন, আসুন এই লক্ষ্যে আপরা শপথ নিই, আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। এবং আমাদের স্লোগান হবে ‘সবার আগে বাংলাদেশ’। সরকার জিডিপির ৫ শতাংশ চিকিৎসা খাতে ব্যয় করবে। নির্বাচনের পর থেকেই প্রধানমন্ত্রী তার ‘প্ল্যান’ বাস্তবায়নে কাজ করছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জে এম জাহিদ হোসেন, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category