• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

মক্কায় ১৩৩ দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু

বর্তমান বাংলাদেশ ডেস্ক / ৬৯ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

মক্কায় ১৩৩টি দেশ থেকে মোট ৩৩৪ জন পুরুষ ও নারী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।ছবি সংগৃহীত
সৌদি আরবের মক্কায় শুরু হয়েছে পবিত্র কোরআন বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতার ৪৬তম অধিবেশন। এ প্রতিযোগিতায় পবিত্র কোরআন হিফজ, তিলাওয়াত, ব্যাখ্যা পর্ব অন্তর্ভুক্ত রয়েছে। এবার ১৩৩টি দেশ থেকে মোট ৩৩৪ জন পুরুষ ও নারী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এখন পর্যন্ত প্রতিযোগিতার ইতিহাসে এটি সর্বোচ্চ অংশগ্রহণ। প্রতিযোগিতাটি আগামী ১৯ আগস্ট (৬ রবিউল আউয়াল) পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) মক্কায় পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সৌদি বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।
এই প্রতিযোগিতার লক্ষ্য হলো মুসলিম তরুণদের পবিত্র কোরআন মুখস্থ করতে, বুঝতে ও তা নিয়ে চিন্তা করতে উৎসাহিত করা, একটি সম্মানজনক প্রতিযোগিতা গড়ে তোলা এবং কোরআনের সেবা ও এর হাফেজদের সম্মান জানানোর ক্ষেত্রে সৌদি আরবের প্রচেষ্টাকে তুলে ধরা।
এদিকে, প্রথমবারের মতো এবার নারী অংশগ্রহণকারীদের জন্য পৃথক প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। মক্কার হিলটন হোটেল অ্যান্ড কনভেনশনে তাদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অন্যদিকে পুরুষদের সমাপনী অনুষ্ঠান গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক এ প্রতিযোগিতা পাঁচ বিভাগে অনুষ্ঠিত হবে। এর মোট পুরস্কারের পরিমাণ এক কোটি দুই লাখ ৬০ হাজার সৌদি রিয়াল, যা প্রতিযোগিতাটি চালু হওয়ার পর থেকে সর্বোচ্চ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category