• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

পদ্মা ব্যারেজের পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতুও প্রয়োজন: সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি / ৫৮ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে পদ্মা ব্যারেজ নির্মাণের পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রয়োজনীয়তার কথা বলেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল করতে বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে সরকার গুরুত্ব দিচ্ছে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ আমরা করব। কিন্তু দ্বিতীয় পদ্মা সেতুও আমাদের প্রয়োজন। এটি বাস্তবায়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সাম্প্রতিক সময়ে এনসিপিকে উদ্দেশ করে দেওয়া বক্তব্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের সুষ্ঠু, সুস্থ ও সাবলীল সংস্কৃতি দেখতে চাই। সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন সংস্কৃতি খাতে পৃষ্ঠপোষকতার অভাবে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রভাব যুবসমাজের ওপরও পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category