• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
Headline
যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নড়াইলে ছদ্মবেশী অভিযান, আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতা গ্রেফতার

নড়াইল প্রতিনিধি / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

 ডাকাত চক্রের মূলহোতা আরোজ আলী শেখ ও ছদ্মবেশী পুলিশের দল। ছবি : বর্তমান বাংলাদেশ
নড়াইলের কালিয়ায় পুলিশের অভিনব ও ছদ্মবেশী অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা আরোজ আলী শেখ গ্রেফতার হয়েছেন। অভিযান সফল করতে পুলিশের সদস্যরা দিনভর কৃষক, ভ্যানচালক, ফেরিওয়ালা ও মুদি দোকানদারের ছদ্মবেশ ধারণ করে সাধারণ মানুষের মতোই গ্রামে ঘুরে বেড়িয়েছেন। কিন্তু রাত নামতেই শুরু হয় মূল অভিযান।
বুধবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ছদ্মবেশে জোকারচর গ্রামে অবস্থান নেয়। পরবর্তীতে সেখান থেকে অভিযান চালিয়ে আরোজ আলী শেখকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আরোজ আলী শেখ কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকারচর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, আরোজ আলীর বিরুদ্ধে কালিয়া থানায় ৫টি, নড়াইল সদর থানায় ২টি, খুলনার দিঘলিয়া থানায় ১টি এবং গোপালগঞ্জ সদর থানায় ১টিসহ ডাকাতি, সন্ত্রাস, অস্ত্র ও চুরির অপরাধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তার গতিবিধির ওপর কঠোর নজরদারি রাখার পর গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ওসি মো. ইদ্রিস আলী বলেন ‘আরোজ আলী দীর্ঘদিন ধরে এলাকা ও আশেপাশের বিভিন্ন জেলায় ডাকাতিসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ও কৌশলী ছদ্মবেশ ধারণ করে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই। তাকে জিজ্ঞাসাবাদ করে এই আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের গ্রেফতারেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category