• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
Headline
তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

রাণীনগরে রেলওয়ের অস্বাভাবিক খাজনা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ৫৫ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

নওগাঁর রাণীনগরে রেলওয়ের লিজকৃত দোকানঘরের অস্বাভাবিক খাজনা বৃদ্ধির প্রতিবাদে ও খাজনা পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। রোববার বেলা সাড়ে ১১টায় রাণীনগর রেলওয়ে দোকান মালিক সমিতির ব্যানারে রেল স্টেশনের প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিগ বাজার মার্কেটের স্বত্বাধিকারী মোখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুকুল মিনা, খালেকুজ্জামান রায়হান, আবু নাসের টনি, ঝন্টু প্রমুখ। মানববন্ধনে ব্যবসায়ীরা রেলওয়ের জায়গায় লীজকৃত দোকানের অস্বাভাবিক খাজনা বৃদ্ধির প্রতিবাদসহ খাজনা কমানোর দাবি জানান।

এ সময় বক্তারা বলেন, পূর্বের তুলনায় রেলের লিজকৃত দোকানগুলোর খাজনা অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে। পূর্বের রেট ছিলো প্রতি স্কয়ারফিট ১২টাকা এরপর ১৫ টাকা এবং সর্বশেষ (বর্তমানে) ৩০ টাকা করা হয়েছে। যা গরীব ও অসহায় দোকান মালিকদের জন্য পরিশোধ করা খুব অসহনীয় ও কষ্টসাধ্য হয়ে পড়েছে। বর্তমানে ব্যবসায়িক মন্দা, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি এবং স্থানীয় অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এই বর্ধিত খাজনা দোকান মালিকদের জন্য বড় ধরণের আর্থিক চাপ সৃষ্টি করবে।

তারা বলেন, আমরা সব সময় নিয়মিতভাবে খাজনা পরিশোধ করে সরকারের রাজস্ব খাতে সহযোগিতা করে আসছি। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তাই রেলওয়ে স্টেশন এলাকার লীজকৃত দোকানগুলোর খাজনার হার পুনর্বিবেচনা করে যৌক্তিক ও সহনীয় পর্যায়ে নির্ধারণের দাবি তাদের।

যদি দ্রুত খাজনা সহনীয় পর্যায়ে নির্ধারণ করা না হয় তাহলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category