• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Headline
তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ময়মনসিংহের হালুয়াঘাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো / ৩০ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় খালের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন উপজেলার পশ্চিম দারিয়াকান্দা গ্রামের তুলা মিয়ার ছেলে আব্দুল্লাহ (৮) এবং বুরহান উদ্দিনের মেয়ে জান্নাত (৫)। সম্পর্কে তারা চাচা ভাতিজি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে উপজেলার বিলডোরা ইউনিয়নের পশ্চিম দারিয়াকান্দা (কানাকড়িকান্দা) গ্রামের বালুয়াকান্দা খাল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে শিশু আবদুল্লাহ ও জান্নাত বাড়ির পাশের খেলাধুলা করছিল দুই শিশু। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পাশের বালুয়াকান্দা খালের পানিতে পড়ে যায়। সন্ধ্যার পর ও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। স্থানীয়রা খালের পানিতে নিখোঁজ দুই শিশুর মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

নিহত আব্দুল্লাহর বাবা তুলা মিয়া বলেন, “আমার ছেলে আব্দুল্লাহ মাদ্রাসায় পড়াশোনা করত। ছুটিতে বাড়িতে এসেছিল। বিকেলে তার ভাতিজি জান্নাতকে নিয়ে খেলতে বের হয়েছিল। এখন দুজনকেই হারালাম।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে এই ঘটনা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category