• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

প্রথম ধাপের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১১ আগস্ট

নিজস্ব প্রতিবেদক / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ইত্তেফাক গ্রাফিক্স

৫০তম বিসিএস

৫০তম বিসিএসের প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার (২৯ জুলাই) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ আগস্ট ২০২৬ থেকে প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন প্রার্থীর মধ্যে প্রথম ধাপে সাধারণ ক্যাডারের ১ হাজার ৪৭০ জন প্রার্থী ভাইভায় অংশগ্রহণ করবেন।

প্রকাশিত সূচি অনুযায়ী, ১১ আগস্ট ১৩৫ জন এবং ১২ ও ১৩ আগস্ট ১৫০ জন করে প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এছাড়া ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২৩ ও ২৪ আগস্ট প্রতিদিন ১৫০ জন করে প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষার জন্য সংশ্লিষ্ট রোল নম্বরও প্রকাশ করেছে পিএসসি।

মৌখিক পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে।

পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে, রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে।

এর আগে, গত ২৩ জুলাই ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category