• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Headline
যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের অর্জন দল ও গোষ্ঠীগত মালিকানার দ্বন্দ্বে পরিনত হয়েছে

নিজস্ব প্রতিবেদক / ২৫ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

গত দুইবছর ধরে রাষ্ট্র
বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের উল্টো দিকে হাটছে।
সংসদের আগামী অধিবেশনে সংবিধানের অষ্টাদশ সংশোধনীর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করুন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন মাত্র দুই বছরের মধ্যেই জুলাই – আগস্ট গণঅভ্যুত্থানের মৌল চেতনা থেকে রাজনৈতিক দলসমূহ দূরে সরে এসেছে। জুলাই এর এই অভূতপূর্ব গণজাগরণ – গণ অভ্যুত্থাকে তারা সংকীর্ণ দলীয় গন্ডিতে নিয়ে যাওয়ার প্রতিযোগিতা লিপ্ত হয়েছে। জনগণের এই ঐতিহাসিক অর্জনকে নিজেদের দলীয় বা গোষ্ঠীগত মালিকানার দ্বন্দ্বে পরিনত না করতে সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
তিনি বলেন, বৈষম্য বিলোপের ডাক নিয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থান সংঘটিত হলেও গত দুই বছরে রাষ্ট্র উল্টো পথে হাটছে।গত ২৪ মাসে বৈষম্য, বেকারত্ব, কর্মহীনতা,আয়বৈষম্য আরও বৃদ্ধি পেয়েছে ; না খাওয়া, পুষ্টিহীনতা আরও বেড়েছে।
তিনি বলেন, দেড় কোটি মানুষ এখন গুরুতর খাদ্য সংকটে জর্জরিত। তিনি বলেন, এই পরিস্থিতির পরিবর্তন না হলে বাস্তবে জুলাই এর গণঅভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে
তিনি বলেন, গণঅভ্যুত্থানে জনআকাঙ্ক্ষা অনুযায়ী দেশের গণতান্ত্রিক উত্তরণের রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের কোন বিকল্প নেই।তিনি আশা প্রকাশ করেন যে, সংসদের আগামী অধিবেশনে সংবিধানের অষ্টাদশ সংশোধনী উত্থাপিত হবে এবং জুলাই সনদ বাস্তবায়িত হবে।

আজ পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় রাজনৈতিক প্রস্তাবনা উত্থাপন করতে যেয়ে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। সেগুনবাগিচায় পার্টির সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মাহমুদ হোসেন, সজীব সরকার রতন, রাশিদা বেগম, ফিরোজ আহমেদ, এড. মাহবুবুল করিম টিপু, সাইফুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ,
নির্মল বড়ুয়া মিলন, মাহমুদুল হাসান পিপলু, সাইফুর রেজা মামুন, মীর রেজাউল আলম, জসিম রাঢ়ী, ফিরোজ আলী, কেন্দ্রীয় সংগঠক জুঁহ চাকমা, আউয়াল মাহমুদ, ব জামাল সিকদার, আবু হানিফ, আবুল কালাম আজাদ প্রমুখ।
সভায় পার্টির রাজনৈতিক সাংগঠিক বিষয়াদি নিয়ে আলোচনা করে কতিপয়’ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভার শুরুতে পার্টির দুই শহীদ বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category