• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
Headline
টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি

হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়া ব্যুরো / ২৫ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমাদের বলা হয় জুলাই ব্যবসায়ী। হ্যাঁ, আমরা হাদী ব্যবসায়ী, আমরা জুলাই ব্যবসায়ী। তবু আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না।  

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যার পর বগুড়া মহানগরীর জিরো পয়েন্ট সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে জেলা এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গত ১৭ বছর একেকজন ব্যাবসায়ী ভাই অনেক কস্ট করে ব্যাবসা করেছে। শেখ হাসিনার গুন্ডা বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ তাকে ব্যাবসা করতে দেয় নাই। সেও জুলাই আন্দোলনে অংশ গ্রহন করেছেলো, যে নতুন বাংলাদেশে আমাকে চাঁদা দিতে হবে না।  কিন্তু ৫ আগস্টের পর দেখলো  শেখ হাসিনার আমলের চেয়েও যে বিএনপির ভাইদের আমরা উদ্ধার করতে গেলাম তারা নতুন করে জুলুম চাপিয়ে দিলো। আগে যদি ১০০ টাকা চাঁদা দিতে হতো, এখন ২০০ টাকা চাঁদা দিতে হয়। এই হলো আমাদের নতুন বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘শহীদ ওসমান হাদীর হত্যাকান্ডের বিচারের দাবি নিয়ে যখন আমরা রাজপতে দাঁড়িয়েছি, তখন তারা আমাদের বলল, “তোমরা হাদী ব্যাবসায়ী, তোমরা জুলাই ব্যাবসায়ী।” আরে ভাই হ্যাঁ,আমরা হাদী ব্যবসায়ী, আমরা জুলাই ব্যবসায়ী। আমরা চাঁদাবাজি ব্যাবসায়ী না, আমরা গুন্ডাতন্ত্র কায়েম করি না, আমরা সন্ত্রাস কায়েম করি না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category