• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Headline
টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি / ২০ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এলাকায় অবস্থিত অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি ফ্যাব্রিক্স গোডাউনে লাগা আগুন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ কাজে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট অংশ নেয়।

বুধবার (১৫ জুলাই) ভোরে গোডাউনটিতে আগুনের সূত্রপাত হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোডাউনে থাকা বিপুল পরিমাণ কাপড়, কাঁচামাল ও অন্যান্য মালামাল আগুনে পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে মাত্র চার মিনিটের মধ্যে, ভোর ৪টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আদমজী ইপিজেড স্টেশনের পাশাপাশি আশপাশের আরও চারটি ফায়ার স্টেশন থেকে অতিরিক্ত আটটি ইউনিট পাঠানো হয়। সব মিলিয়ে ৯টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

স্থানীয় বাসিন্দা ও কারখানার শ্রমিকদের ভাষ্য, ভোরের দিকে গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। তাদের ধারণা, গোডাউনে বিপুল পরিমাণ ফ্যাব্রিক্স ও দাহ্য উপকরণ থাকায় আগুন দ্রুত বিস্তার লাভ করে। আগুনের তীব্র তাপ ও ঘন ধোঁয়ায় আশপাশের কারখানাগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর পর সকাল প্রায় ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপরও ভেতরে লুকিয়ে থাকা আগুনের উৎস সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলতে ফায়ার সার্ভিস ডাম্পিং কার্যক্রম অব্যাহত রাখে।

আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা জায়নি। গোডাউনে থাকা কোনো কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, সেটি জানা যাবে তদন্তের পর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category