• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Headline
টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি

সবার আগে সেমিফাইনালে ফ্রান্স মরক্কোকে বিদায় করে 

বর্তমান বাংলাদেশ ডেস্ক / ৫৩ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ছবি: সংগৃহীত

হট ফেভারিট হিসেবে এবারের বিশ্বকাপ শুরু করেছিল ফ্রান্স। এখন পর্যন্ত নিজেদের নামের প্রতি সুবিচার করেছে তারা। বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

তবে  পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপ্পে। তার দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। এতে গোলবঞ্চিত হয় ফ্রান্স।

ম্যাচের ৩৬ মিনিটে আবারও মরক্কোকে রক্ষা করেন বুনু। দারুণভাবে বক্সে ঢুকে দেজিয়ে দুয়ের নেওয়া শট আটকে দেন তিনি। আর ম্যাচে যোগ করা সময়ে ফ্রান্সকে হতাশ করে ক্রসবার। ডি বকের বেশ বাইরে থেকে দুর্দান্ত শট নেন লুকাস দিনিয়ে। তবে তা ক্রসবারে লাগে। শেষ গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যেতে হয় ফ্রান্সকে।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬০ মিনিটে অবশেষে গোলের দেখা পায় ফ্রান্স। বক্সের কাছাকাছি জায়গা থেকে দারুণ এক শটে বল জালে জড়ান এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এটি তার ৮ম গোল। এর ফলে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলে মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে। এটি বিশ্বকাপে সবমিলিয়ে এমবাপ্পের ২০তম গোল, যা শীর্ষে থাকা মেসির চেয়ে এক গোল কম।

এরপর ম্যাচের ৬৬ মিনিটে আবারও গোলের দেখা পায় ফ্রান্স। এবার স্কোরশিটে নাম লেখান উসমান ডেম্বেলে। চলতি বিশ্বকাপে এটি তার পঞ্চম গোল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category