• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন

নড়াইলের কালিয়ায় ওয়ান শুটার গান-গুলিসহ  গ্রেপ্তার

শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি / ৩২ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রাম থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ খবির মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব -৬, RAB এর ভাষ্য অনুযায়ী, সে এলাকায় একজন শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।
বুধবার ৮জুলাই ২০২৬ ইং দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত র‌্যাব-৬-এর স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খবির মোল্লা কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের কাউসার মোল্লার ছেলে।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলিমপুর গ্রামে অভিযান পরিচালনা করে খবির মোল্লাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


র‌্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয় অস্ত্র  ও গোলাবারুদ আইনে খবির মোল্লার বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।  তার নামে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ কয়েক টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
খবির মোল্লার গ্রেফতারের সংবাদে এলাকার মানুষের মধ্যে শান্তি সস্তির বাতাস বইছে বলে সাধারণ মানুষের মূখের ধ্বনিতে বহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category