• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
Headline
কাঁঠালিয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা: মাদক নির্মূল ও অপরাধ দমনে জোরালো পদক্ষেপের তাগিদ রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ মৌলভীবাজারে শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ, সংবাদ সম্মেলনে মৌলভীবাজারে চাঞ্চল্যকর শাবানা হত্যা মামলায় ৪ জনের ফাঁসির রায় কাঁঠালিয়ায় ৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার লগি-বৈঠার নৃশংস হত্যার বিচারের দাবিতে নওগাঁর রাণীনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল মোদি-আদানি নিয়ে প্রামাণ্যচিত্র ঘিরে তোলপাড়, কী আছে তাতে প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড

গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত

নওগাঁ প্রতিনিধি / ৭১ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘন এবং কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ার অভিযোগে বর্তমান নির্বাচন পরিচালনা কমিটি (নির্বাচন কমিশন) বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিলুপ্ত নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ছিলেন চ্যানেল আই এর  প্রতিনিধি কায়েস উদ্দীন,  নির্বাচন কমিশনার ছিলেন নেক্সাস টিভির প্রতিনিধি ফরিদুল করিম তরফদার, ও চ্যানেল নাইন এর প্রতিনিধি রিফাত হোসেন সবুজ। এছাড়াও সাবেক মেয়দউত্তীর্ণ সাধারণ সম্পাদক এন টিভি প্রতিনিধি আসাদুর রহমান জয়কে গোপনে নির্বাচন কমিশনার নিযুক্ত করেন। যিনি পূর্বে এক বছর মেয়াদের কমিটিতে সম্পাদক হয়ে কোন সভা বা সাংগনিক কার্যক্রম না করে ২ বছর ৬ মাস জোর করে পদে ছিলেন এবং সংগঠনের নামে জেলা প্রশাসকের বরাদ্দ সহ লক্ষাধিক টাকা অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

 

আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ জুলাই ২০২৬ তারিখে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ পদে বহাল থেকে নির্বাচনে মনোনয়ন পত্র উত্তোলন করে নিজেই প্রার্থী হয়েছেন এবং আহ্বায়ক কমিটির অনুমতি ছাড়া গোপনে নির্বাচন কমিশন পদ পরিবর্তন করেছেন। এসব বিভিন্ন গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ রেখে, ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

 

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে কোনো লিখিত জবাব দেওয়া হয়নি। এতে আহ্বায়ক কমিটির সিদ্ধান্তকে উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

 

এতে আরও উল্লেখ করা হয়, নির্বাচন পরিচালনা কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় ইতোমধ্যে দুইজন সভাপতি পদপ্রার্থী, একজন সাধারণ সম্পাদক পদপ্রার্থীসহ মোট ছয়জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এ পরিস্থিতিতে আহ্বায়ক কমিটির জরুরি সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান নির্বাচন পরিচালনা কমিটিকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সম্পূর্ণ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

 

নওগাঁ প্রতিনিধি: জ্ঞপ্তিতে বলা হয়েছে, চিঠি প্রাপ্তির পর থেকে বর্তমান নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে পরিচালিত সব ধরনের নির্বাচনী কার্যক্রম ও ঘোষণাকে অবৈধ এবং সংগঠনের কাছে অগ্রহণযোগ্য হিসেবে গণ্য করা হবে।

 

সংগঠনের সার্বিক স্বার্থ ও গঠনতন্ত্র রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক মোফাজ্জল হোসেন বলেন,  ক্লান্তিলগ্নে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেছিলাম। দুঃখের সাথে বলতে হয় যে, নির্বাচন পরিচালনা কমিটি নিয়ম নীতি তোয়াক্কা না করে  ইতিমধ্যে নির্বাচন প্রক্রিয়া টি বিতর্কিত করেছেন।  ইতিমধ্যে নির্বাচন পরিচালনা কমিটি  বিলুপ্ত ঘোষণা করা হয়েছে । একটি জরুরি সাধারণ সভা আহবান করা হচ্ছে।  সেই সভার মাধ্যমে বাকি সিদ্ধান্ত গ্রহন করা হবে।

আর এই বিতর্কিত নির্বাচনটি সুষ্ঠু সমাধানের পূর্বেই কিছু সহকর্মী ঢাক ঢোল পিঠিয়ে নিজেকে নির্বাচিত দাবি করে নেট জগতে সংগঠনকে ইতিমধ্যেই বিতর্কিত করেছে। যা অত্যান্ত দুঃখজনক।

তবে এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category