• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কৃষি খাতে আমূল পরিবর্তনে বিএনপির সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক / ৭৩ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

ছবি সংগৃহীত
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের কৃষি খাতে আমূল পরিবর্তনে বিএনপি সরকারের সুদূরপ্রসারী ও নানামুখী পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, কৃষি খাতকে আধুনিক ও উৎপাদনমুখী করতে গবেষণা, প্রযুক্তি সম্প্রসারণ এবং কৃষকের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

সোমবার (২৯ জুন) রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এর থ্রিডি হলে ‘বাজেট ২০২৬–২৭: কৃষি উন্নয়নের রূপরেখা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে বক্তারা কৃষিকে জাতীয় বাজেটের অন্তত ১০ শতাংশ বরাদ্দ দেওয়ার দাবি জানান। পাশাপাশি কৃষি গবেষণা, সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তি ব্যবহার, কোল্ড চেইন অবকাঠামো উন্নয়ন এবং প্রান্তিক কৃষকদের সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মূল প্রবন্ধে বলা হয়, কৃষি খাতে সরকারি কিছু ইতিবাচক উদ্যোগ থাকলেও জাতীয় বাজেটে কৃষির অংশ ক্রমান্বয়ে কমে বর্তমানে প্রায় ৩ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে।

এতে দীর্ঘমেয়াদি খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।সেমিনারে আরো চারটি প্রধান সুপারিশ তুলে ধরা হয়—জাতীয় বাজেটের অন্তত ১০ শতাংশ কৃষি গবেষণা ও উন্নয়নে বরাদ্দ, আধুনিক কোল্ড চেইন ও হিমাগার সম্প্রসারণ, সহজ শর্তে কৃষিঋণ নিশ্চিতকরণ এবং স্মার্ট কৃষি ও ডিজিটাল কৃষি সেবার জন্য পৃথক বাজেট বরাদ্দ।

একই সঙ্গে বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ হিসেবে অর্থ ছাড়ে বিলম্ব, দুর্বল তদারকি, কৃষক পর্যায়ে সহায়তা পৌঁছাতে অনিয়ম, আন্তর্জাতিক বাজারে উপকরণের মূল্যবৃদ্ধি, জলবায়ু ঝুঁকি এবং আন্তঃসংস্থার সমন্বয় ঘাটতির বিষয়গুলো তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, কৃষি খাত দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘খাল কাটা কর্মসূচি’ ও কৃষি বিপ্লবের কথা স্মরণ করে তিনি বলেন, বিএনপি সব সময় বিশ্বাস করে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমাদের ঘোষিত এই বাজেটে কৃষকের স্বার্থ সুরক্ষা, সার-বীজ-কীটনাশকে ভর্তুকি বৃদ্ধি এবং আধুনিক কৃষি যন্ত্রপাতির সহজলভ্যতার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে। দেশের কৃষি উন্নয়নে কৃষিবিদদের নিরলসভাবে কাজ করার আহবান জানান তিনি।

প্রধান আলোচক ছিলেন দীপ্ত টেলিভিশনের হেড অব নিউজ এস. এম. আকাশ। আলোচনায় অংশ নেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আবদুর রহিম এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বারি)-এর নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ আবদুস সালাম।

সেমিনারের সভাপতিত্ব করেন এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার এবং সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category